আজ ১৬ ফেব্রুয়ারি কিক ডে

ভ্যালেন্টাইন সপ্তাহের আবেশ কাটিয়ে আজ পালিত হচ্ছে ‘কিক ডে’। তবে এটি কোনো সহিংসতা নয়, বরং জীবনের সব নেতিবাচক অভ্যাস ও মন্দ মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটি প্রতীকী প্রতিবাদ। মনের ওপর চেপে থাকা পুরানো সম্পর্কের বোঝা নামিয়ে ফেলার জন্য এমন দিনগুলো অনেক সময় ইতিবাচক ভূমিকা রাখে।
আজ ১৬ ফেব্রুয়ারি, ভালোবাসা সপ্তাহের ঠিক পরের অর্থাৎ ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’-এর দ্বিতীয় দিন— ‘কিক ডে’।
ভ্যালেন্টাইন সপ্তাহের রোমান্টিকতা শেষ হওয়ার পর এই সপ্তাহটি মূলত সম্পর্কের নেতিবাচকতা এবং বিষাক্ত স্মৃতিগুলো ঝেড়ে ফেলার জন্য পালন করা হয়।
‘কিক ডে’-এর প্রকৃত উদ্দেশ্য
অনেকে মনে করতে পারেন এটি শারীরিকভাবে কাউকে লাথি মারার দিন, কিন্তু বিষয়টি আসলে প্রতীকী। এর মূল উদ্দেশ্য হলো নিজের জীবন থেকে নেতিবাচকতা , বিষাক্ত সম্পর্ক এবং পুরানো কষ্টদায়ক স্মৃতিগুলোকে লাথি মেরে বের করে দেওয়া। এটি এক ধরণের ‘ইমোশনাল ডিটক্স’ বা মানসিক শুদ্ধি।