বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
  • ‘আয়না ঘর’ থেকে সংসদে: ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

    ‘আয়না ঘর’ থেকে সংসদে: ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘আয়না ঘর’-এ গুম ও নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরা লুৎফুল্লাহেল মাজেদ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। 

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনীত প্রার্থী হিসেবে তিনি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু মোট ১,০৭,৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল (ছাতা প্রতীক) পেয়েছেন ৪৫,৭৯১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন (হাতপাখা) পেয়েছেন ৩২,৭৩৪ ভোট এবং জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম (লাঙ্গল) পেয়েছেন ১,৭১৯ ভোট।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৫,৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৭,০৯৭ জন, নারী ভোটার ১,৬৮,৬৪৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

    উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি ভোটকেন্দ্রের ৬২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,৯২,৬৩২টি ভোট কাস্ট হয়, যার মধ্যে ৪,৮১১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ভোটার উপস্থিতির হার ছিল ৫৫.৭১ শতাংশ।

    এর আগে, বিগত সরকারের শেষ সময়ে গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে কথিত ‘আয়না ঘর’-এ আটকে রাখা হয়। সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং অকথ্য নির্যাতন চালানো হয়। সরকার পতনের পর মুক্ত হয়ে তিনি গুম ও নির্যাতনের অভিযোগ গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে দাখিল করেন। 

    পরবর্তীতে দলীয় মনোনয়ন পেয়ে তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

    নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রতিক্রিয়ায় বলেন, “ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সকল ভোটার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, অবহেলিত ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করব এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।”

    উল্লেখ্য, ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন