বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • খালি পেটে লবঙ্গ খেলে ১২ স্বাস্থ্য উপকার

    খালি পেটে লবঙ্গ খেলে ১২ স্বাস্থ্য উপকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুষ্টিবিদরা মনে করেন, নিয়মিত লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হলেও লবঙ্গের রয়েছে অসংখ্য ঔষুধি গুণ, যা সর্দি, কাশি এবং অন্যান্য রোগ প্রতিরোধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।"

    চিরসবুজ লবঙ্গগাছের ফুলের কুঁড়িই হলো লবঙ্গ বা লং। এতে থাকা 'ইউজেনল' নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়।

    দেখে নিন খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা-

    ১.  লবঙ্গতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে, ফলে গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।

    ২. এটি পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমাতেও সাহায্য করে।
    ৩. খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার বাড়ে, যা ক্যালরি দ্রুত পোড়াতে এবং চর্বি কমাতে সাহায্য করে।

    ৪.  লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।

    ৫. এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি, কাশি ও ফ্লুর মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

    ৬. লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।

    ৭. এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পারে।

    ৮. এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করে।

    ৯. লবঙ্গ লিভারের জন্য উপকারী এবং লিভারের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে ভূমিকা রাখে।
     
    ১০. রক্তে শর্করার মাত্রা কমাতে লবঙ্গের নাইজেরিসিন উপাদানটি দারুণ কাজ করে। তাই ডায়াবেটিসের রোগীরা এই রোগ নিয়ন্ত্রণের জন্য লবঙ্গ খাওয়ার অভ্যাস করতে পারেন।

    ১১. মাথাব্যথায় বেশ কার্যকরী লবঙ্গ।

    ১২. পাকস্থলীতে আলসারের সমস্যা এড়াতে লবঙ্গ খেতে পারেন। কারণ এটি পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন