বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সকালে নাস্তা ঠিক সময়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ

    সকালে নাস্তা ঠিক সময়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিদিন ঠিক সময়ে খাবার খাওয়া সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অপরিহার্য। সকালের নাস্তা বাদ দিলে শরীরের সুগার লেভেল অস্থির হয়ে যেতে পারে, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়।

    অনেক রোগী সকালে খাবার খান না বা দেরিতে খান। কেউ কেউ সকাল ১০-১১টার আগে ব্রেকফাস্টই করেন না। এই অভ্যাস সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বিঘ্নিত হয়। ফলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে হার্ট, চোখ ও কিডনির ক্ষতির ঝুঁকিও বাড়ে।

    কেন ব্রেকফাস্ট গুরুত্বপূর্ণ
    ডায়াবেটিস রোগীদের বেশিক্ষণ খালি পেটে থাকা উচিত নয়। সকালে যারা ইনসুলিন নেন বা ডায়াবেটিসের ওষুধ খান, তারা যদি সময়মতো খাবার না খান, তাহলে সুগার হঠাৎ করে কমে যেতে পারে (হাইপোগ্লাইসেমিয়া)। এটি বিপজ্জনক হতে পারে। তাই ব্রেকফাস্ট করা তাদের জন্য বাধ্যতামূলক।

    কখন ব্রেকফাস্ট করবেন
    বিশেষজ্ঞদের মতে, সকাল ৮টার মধ্যে ব্রেকফাস্ট করা ভালো। খুব বেশি হলে সকাল ৯টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। এর পরে দেরি করলে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হতে পারে।

    রাতের খাবারের দেড় থেকে দুই ঘণ্টা পর হালকা কিছু খাওয়া যেতে পারে। এ সময় ফল খেলে উপকার পাওয়া যায়। এতে সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

    ডায়াবেটিস রোগীরা সকালে ঠিক কখন খেলে সুগার কন্ট্রোলে থাকে?

    সকালে যা খাবেন
    ডায়াবেটিস থাকলে সকালের খাবারের তালিকায় সচেতনতা জরুরি। অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। রুটি বা ভাত খেলেও পরিমাণ কম রাখতে হবে। পরোটা, সাদা পাউরুটি বা বেশি ময়দাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো দ্রুত সুগার বাড়াতে পারে। এর পরিবর্তে ওটস বা আঁশসমৃদ্ধ খাবার খাওয়া ভালো। এগুলো ধীরে হজম হয় এবং রক্তে শর্করা দ্রুত বাড়ায় না।

    প্রোটিনসমৃদ্ধ খাবারও গুরুত্বপূর্ণ। ডিম, মাছ বা চিকেনের মতো খাবারে উন্নত মানের প্রোটিন থাকে। এগুলো পেট ভরা রাখে এবং সুগার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।

    নাস্তার পর যা করবেন
    ব্রেকফাস্টের পর ১০ মিনিট হাঁটলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সময় না পেলে ঘরে দাঁড়িয়ে কয়েক মিনিট স্কোয়াট বা হালকা ব্যায়াম করলেও উপকার পাওয়া যায়। খাবারের পর অল্প শারীরিক নড়াচড়া শরীরের গ্লুকোজ ব্যবহারে সাহায্য করে।

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ নয়, সঠিক সময়ে সঠিক খাবার ও হালকা ব্যায়াম-এই তিনটিই সমান জরুরি। নিয়ম মেনে চললেই সুস্থ থাকা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন