বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

    রিজভীর শারীরিক অবস্থার উন্নতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার তেমন উদ্বেগজনক নয়; সাম্প্রতিক পর্যবেক্ষণে তার স্বাস্থ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত দুই দিনে তার শারীরিক অবস্থার দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

    রিজভীর সঙ্গে সার্বক্ষণিক থাকা তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ভাই এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।

    এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

    এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তাকে দেখতে হাসপাতালে যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন