বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জনগণের ভোটে পাঁচ বছরের রাষ্ট্রীয় দায়িত্ব বিএনপির হাতে: নজরুল ইসলাম খান

    জনগণের ভোটে পাঁচ বছরের রাষ্ট্রীয় দায়িত্ব বিএনপির হাতে: নজরুল ইসলাম খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোটের রায়ে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপির ওপর ন্যস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    নজরুল ইসলাম খান জানান, রাতভর ফলাফল পর্যবেক্ষণের পর তারা দেখেছেন দুই-তৃতীয়াংশের বেশি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হয়েছে। জোটসঙ্গীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, জনগণ দেশের কল্যাণে আগামী পাঁচ বছরের দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান-এর ওপর অর্পণ করেছেন।

    নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টির প্রশ্নে তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবার সহিংসতা ও প্রাণহানি কম হয়েছে, যা ইতিবাচক দিক। তবে দীর্ঘদিন ভোটদানে অনাগ্রহের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ভোটারদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

    চট্টগ্রামের দুটি আসনের ফল আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার প্রসঙ্গে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে এই কয়েকটি আসন ছাড়াও সরকার গঠনে কোনো জটিলতা হবে না বলে দাবি করেন তিনি।

    দলের প্রত্যাশা প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিল এবং প্রত্যেক প্রার্থীই জয়ের আশায় নির্বাচন করেছেন। ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন