বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভোটে বিভ্রান্তি হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

    ভোটে বিভ্রান্তি হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু এবং বিতর্কহীন হয়, তাহলে ফলাফল মেনে নেওয়ার কোনো আপত্তি নেই। তবে ভোটে বিভ্রান্তি সৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল গ্রহণযোগ্য হবে না।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

    তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়, কেন ফলাফল মেনে নেবো না? সব দলই মেনে নেবে। তবে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

    তিনি আরও উল্লেখ করেন, দেশের মালিক সাধারণ জনগণ। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে, ভোটের সংখ্যা যত বেশি হবে, ষড়যন্ত্র প্রতিহত করা সহজ হবে। নির্বাচনের সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তার প্রভাব সীমিত হবে, এবং যারা এসব ঘটাচ্ছে, তাদের সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে।

    ফল গণনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ফল গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল জানতে চাইবে, এবং আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুত ফল প্রকাশ করবে।” তিনি ঢাকায় ভোটারের উপস্থিতিকেও সন্তোষজনক হিসেবে উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন