বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভোটে জয়লাভ করতে পারলে আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান

    ভোটে জয়লাভ করতে পারলে আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি তার দল জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারে, তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে যাতে সাধারণ মানুষ নিরাপদ ও সুরক্ষিত অনুভব করতে পারে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯:৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। নিজের সঙ্গে তিনি ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

    ভোটদানের পর সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে এবং তিনি বিএনপি’র বিজয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। “বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে এই দিনে অপেক্ষা করছে,” তিনি বলেন।

    তিনি আশা প্রকাশ করেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। পাশাপাশি তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগের রাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা সম্পর্কে তথ্য পেয়েছেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা দ্রুত নিয়ন্ত্রণে আনায় তিনি তা আশাব্যঞ্জক মনে করেন।

    তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণকারী ভোটার ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটকেন্দ্রে সারাদিন অবস্থান করলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।

    এছাড়া বিএনপি চেয়ারম্যান জানান, জয়লাভের পর নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই নারীর মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ সরকারের প্রথম দিন থেকেই শুরু হবে।

    সবাইকে নিয়ে একটি সুন্দর ও স্থিতিশীল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন