ছোট অভ্যাস বদলালেই রমজান কাটবে সুন্দর ও স্বাস্থ্যসম্মত

রমজান মাস মুসলমানদের জন্য শুধু উপবাস নয়, এটি ইবাদত, আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে বাস্তবতা হলো, অনেকেই ইফতার ও সেহরির ভুল অভ্যাসের কারণে রোজা কাটাতে গিয়ে অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি, ঘুমঘুম ভাব ও ইবাদতে মনোযোগের অভাব অনুভব করেন।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ছোট অভ্যাস বদলালেই রোজা কাটানো সম্ভব হবে এনার্জেটিক ও সুন্দরভাবে।
ইফতারের জন্য স্বাস্থ্যসম্মত পরামর্শ:
-
চিনি ও রঙিন শরবত এড়িয়ে চলুন
❌ ট্যাং, রুহ আফজা, রঙিন শরবত
✔️ ডাবের পানি, লেবুর শরবত, স্যালাইন -
ভাজাপোড়া ও মিষ্টি কমান
❌ জিলাপি, বুন্দিয়া, চপ, বেগুনি
✔️ খেজুর, ছোলা, মটর, যবের ছাতু, টকদই -
ইফতারে সালাদ রাখুন
✔️ সালাদ + প্রোটিন (ছোলা/বাদাম/ডিম) + অলিভ অয়েল বা মাস্টার্ড অয়েল -
তারাবির পর ভারী ডিনার নয়
✔️ রাতের জন্য হালকা স্যুপ, কর্নফ্লাওয়ার এড়িয়ে চলুন -
পর্যাপ্ত হাইড্রেশন
✔️ পানি, পিংক সল্ট মিশানো পানি (হাই ব্লাড প্রেসার এড়িয়ে চলুন) -
ভালো ঘুমের জন্য
✔️ ঘুমানোর আগে ক্যামোমাইল চা
সেহরিতে করণীয়:
-
কমপ্লেক্স কার্ব খাবেন
✔️ ব্রাউন রাইস, ওটস, কিনোয়া, যবের ছাতু -
অতিরিক্ত পানি না খেয়ে পেট ভারী করবেন না
-
প্রোটিন ও শাক-সবজি রাখুন
✔️ মাছ, মুরগি, ডিম, গরুর গোশত (ইফতারে প্রোটিন বেশি রাখুন) -
গুড ফ্যাট যোগ করুন
✔️ বাদাম, সিডস, অল্প ঘি বা বাটার
❌ ইফতার ও সেহরির পর দুধ চা এড়িয়ে চলুন
বিশেষজ্ঞরা বলেন, ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে—
-
রোজা কাটবে ফিটনেসের সঙ্গে
-
ইবাদতে মনোযোগ বাড়বে
-
রমজান কাটবে প্রশান্তিতে
দৈএনকে/জে, আ