বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

    ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। তিনি এই দায়িত্ব পালন করবেন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এবং মেয়রের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ করবেন।

    সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজের স্থলাভিষিক্ত হিসেবে সুরাইয়া আখতার জাহান দায়িত্ব গ্রহণ করবেন।

    উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত বছরের ১২ ফেব্রুয়ারি এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষে তাঁর বিদায়ের মাধ্যমে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি অনুযায়ী সুরাইয়া আখতার জাহান মেয়রের দায়িত্ব পালন করলেও তিনি এ দায়িত্বের জন্য কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এর বাইরে কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা বা সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন