বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিদেশগামীদের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

    বিদেশগামীদের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

    তিনি আরও জানিয়েছেন, বিদেশে কর্মসংস্থান বা পড়াশোনার জন্য যাওয়া তরুণদের জন্য ব্যাংক ঋণের দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে তারা তাদের জমি বা অন্যান্য সম্পদ বিক্রি না করেও সহজে ঋণ নিতে পারেন।

    তারেক রহমান বলেন, “যুব সমাজ দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারলেই দেশের অর্থনীতি ও মানবসম্পদ আরও শক্তিশালী হবে।”

    এই পরিকল্পনার মাধ্যমে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশগামীদের জন্য সহজতর আর্থিক সুযোগ সৃষ্টি করা হবে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ যুব সমাজকে সক্ষম করে দেশের কর্মশক্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মান বৃদ্ধি করতে সহায়ক হবে।

    তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।

    বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    এই সংকট সমাধানে তিনি বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।


    এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন