বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নারী বান্ধব সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জুবাইদা রহমানের

    নারী বান্ধব সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জুবাইদা রহমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আশ্বস্ত করেছেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা পাবে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

    জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।
     
    নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
      
    তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে।
     
    এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
      
    গুলশান-বনানীর বাসিন্দাদের উদ্দেশে এসময় তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গুলশান-বনানী ও বারিধারার প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন