বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ ছয়টি জনসভায় তারেক রহমান

    নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ ছয়টি জনসভায় তারেক রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    দলীয় সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এসব জনসভায় তারেক রহমান দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। নির্বাচনী কৌশল, ভোটের প্রস্তুতি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জনসভার মাধ্যমে নেতা-কর্মীদের উজ্জীবিত করা এবং ভোটের মাঠে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য। জনসভাগুলোকে ঘিরে দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

    নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজধানীতে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। তারেক রহমানের এই জনসভাগুলোকে কেন্দ্র করে ঢাকার রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    দলীয় সূচি অনুযায়ী, দুপুর দুইটায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

    বিকেলে প্রচারণার কার্যক্রম আরও জোরদার করে ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

    ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। আজ ও আগামীকাল (সোমবার) মিলিয়ে এসব জনসভায় অংশ নেবেন তিনি।

    এর আগে গতকাল (শনিবার) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন