বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য রাতের বিশেষ ড্রিংক

    স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য রাতের বিশেষ ড্রিংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি স্বাস্থ্যপ্রেমীদের মধ্যে আলোচিত হয়ে উঠেছে একটি প্রাকৃতিক ড্রিংক, যাকে বলা হচ্ছে “রামবান নাইট ড্রিংক”। এটি ঘুমের সময় শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, মেটাবলিজম বৃদ্ধি করে এবং গ্যাস-অম্বলের সমস্যাও দূর করে।

    ড্রিংকটি তৈরি করতে প্রয়োজন:

    উপকরণ:

    • জিরা
    • মৌরি
    • মেথি
    • আদা
    • দারুচিনি
    • জোয়ান
    • কাচা হলুদ এবং
    • গোলমরিচ।

    রেসিপি:

    • জিরা, মৌরি, জোয়ান ও মেথি হাফ চা চামচ করে নিন।
    • দারুচিনি একটি ছোট টুকরো (হাফ ইঞ্চি), আদা ও কাচা হলুদ হাফ ইঞ্চি (কুচি বা থেঁতো)।
    • গোলমরিচ ৩-৪টি এবং জল দেড় গ্লাস।
    • পাত্রে জল দিয়ে গ্যাসে বসান। জল ফুটে উঠলে সব উপকরণ মিশিয়ে ১০ মিনিট ফোটান। এরপর ছেঁকে কাপে ঢালুন এবং চায়ের মতো চুমুক দিয়ে পান করুন। ডিনারের ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর অথবা ঘুমানোর ৩০ মিনিট আগে এটি খাওয়া সবচেয়ে উপযোগী।

    উপকারিতা:

    • বদহজম ও গ্যাস কমায়
    • শরীরের অতিরিক্ত চর্বি ও পেটের মেদ কমায়
    • ত্বকে প্রাকৃতিক গ্লো আনে

    সাবধানতা:

    • প্রতিদিন নয়, সপ্তাহে ৪-৫ দিন যথেষ্ট। খুব গরম খাবেন না; হালকা ঠান্ডা অবস্থায় পান করুন।

    সুস্থ ও সুন্দর ত্বক এবং স্বাস্থ্যকর শরীরের জন্য এটি এখন স্বাস্থ্যপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন