বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নির্ধারিত সময়েই শুরু হবে বইমেলা, নিশ্চিত করলো বাংলা একাডেমি

    নির্ধারিত সময়েই শুরু হবে বইমেলা, নিশ্চিত করলো বাংলা একাডেমি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। মেলা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি। ফলে নির্ধারিত তারিখেই বইপ্রেমীদের জন্য উন্মুক্ত হবে এবারের বইমেলা।

    বাংলা একাডেমি জানিয়েছে, এবছর পবিত্র রমজান মাসের মধ্যেই বইমেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির জন্য আলাদা আয়োজন রাখা হবে, যাতে ধর্মপ্রাণ দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন।

    প্রতিবছরের মতো এবারও বইমেলা বাঙালির ভাষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা। প্রকাশক, লেখক ও পাঠকদের অংশগ্রহণে অমর একুশে বইমেলা সাহিত্যচর্চার এক অনন্য উৎসবে রূপ নেবে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন, তার কোনো যৌক্তিকতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

    বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন