বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিএনপির প্রচারণায় যুক্ত হলেন শহীদ মীর মুগ্ধের ভাই

    বিএনপির প্রচারণায় যুক্ত হলেন শহীদ মীর মুগ্ধের  ভাই
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তাঁর এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    নির্বাচনী প্রচারণাকালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই প্রচারণায় যুক্ত হয়েছেন। শহীদ মুগ্ধের আত্মত্যাগ দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গুলশান থানা ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন বাসা-অফিস ও দোকানে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিলি করেন তিনি।

    বিএনপি নেতাকর্মীরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ আন্দোলন ও নির্বাচনী প্রচারণায় নতুন প্রেরণা যোগাচ্ছে। স্নিগ্ধর উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝেও বাড়তি আগ্রহ ও আবেগ লক্ষ্য করা গেছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহীদ পরিবারের সদস্যদের সরাসরি নির্বাচনী মাঠে নামা জনমত গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


    এসময় মীর স্নিগ্ধ আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন।

    প্রচারণায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গুম ফেরত যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ ১৮ নং ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত গুলশান থানা বিএনপি নেতা তৌহিদুল আলম পলাশ।

    এছাড়াও গুলশান থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা প্রচারণায় অংশ নেন।

    এর আগে ৪ নভেম্বর বিএনপিতে যোগদান করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন