বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিশ্ব ক্যানসার দিবস আজ

    বিশ্ব ক্যানসার দিবস আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস পালিত হচ্ছে। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো, রোগীদের সহায়তা করা এবং প্রতিরোধমূলক পদক্ষেপে মানুষকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বিশ্ব ক্যানসার দিবসের সূচনা হয় ২০০০ সালে ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে। এ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী রোগ ক্যানসার সম্পর্কে জনগণকে সচেতন করা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্যে, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো ক্যানসার। গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু এবং নতুনভাবে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৮২ লাখ মানুষ ক্যানসারে মারা যান। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন