বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

    বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলের বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তিনি নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নেবেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি বরিশালে পৌঁছান।

    এদিকে ২০ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। সড়কের দুপাশে ব্যানার প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহর।

    জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানাবেন দলের চেয়ারম্যান। জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে তাদের দেয়া অঙ্গীকার পূরণে কি করনীয় তাও জানাবেন বলে আশা করছেন বরিশালের নেতাকর্মীরা।

    বিভাগের নানা সমস্যার সমাধান ও এখানকার মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা করেন তারা।

    বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত ১৯ ও শরিকদের জন প্রার্থী মঞ্চ আসেন। তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।

    দুপুরে বরিশালের জনসমাবেশ শেষে হেলিকপ্টারযোগে ফরিদপুরে পৌঁছে নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন