বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কাল টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াত আমির

    কাল টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভায় অংশ নিতে টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় তিনি বক্তৃতা করবেন। 

    নেতা কর্মীরা জানান, নির্বাচনী জনসভার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভেন্যু পরিদর্শনসহ মঞ্চ প্রস্তুত করছে নেতাকর্মীরা। তাদের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জনসভা স্মরণকালের জনসমাগমে পরিণত হবে। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

    টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, আগামীকালের নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের কর্মী-রুকন মিলিয়ে লাখের ওপরে। আমরা এখনও পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারছি না কি পরিমাণ লোক হবে। তবে এটা নিশ্চিত যে কয়েক লাখ লোক হবে। জামায়াতের আমির আসবেন আমরা খুবই আনন্দিত। টাঙ্গাইলের জন্য বড় একটি প্রাপ্তি। এ ধরনের একজন মানুষ মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। মানবিক ডা. শফিকুর রহমান বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা। তার আগমনে আমরা সাংগঠনিকভাবে উচ্ছ্বসিত। আগামীকালের নির্বাচনী জনসভা টাঙ্গাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

    টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি, জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন