শবে বরাতের মিষ্টি তালিকায় নতুন স্বাদ: লাউয়ের হালুয়া

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
শবে বরাতের পবিত্র রাতে ঘরে ঘরে মিষ্টি আয়োজন চলে। এই বিশেষ রাতে স্বাদে ভিন্নতা ও স্বাস্থ্যকর কিছু পরিবেশন করতে চাইলে লাউয়ের হালুয়া হতে পারে চমৎকার বিকল্প। সহজলভ্য লাউ দিয়ে তৈরি এই হালুয়া হালকা, পুষ্টিকর এবং স্বাদে অনন্য। রইলো রেসিপি-
উপকরণ
লাউ কুচি ২ কাপ
চিনি ১ কাপ
ঘি ১/২ কাপ
গুঁড়া দুধ ১/২ কাপ
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
কিসমিস ও বাদাম ২ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই লাউ পরিষ্কার করে কুচি করে পানি ঝরিয়ে নিন। এরপর পাতলা কাপড়ে নিয়ে লাউ কুচি থেকে পানি চেপে বের করে নিন। এবার একটি কড়াইয়ে ঘি গরম করে এলাচ দিয়ে তাতে লাউ দিন। লাউ থেকে পানি বের হলে এতে চিনি ও গুঁড়া দুধ দিন। মিশ্রণটি ঘন হলে তাতে কিসমিস ও বাদাম দিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের হালুয়া। এবার পরিবেশন করার সময় উপর থেকে ঘি ছড়িয়ে দিন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন