বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিচ্ছেদের দুঃখ ভুলে যাওয়ার সময়কাল—বিশেষজ্ঞদের মতে

    বিচ্ছেদের দুঃখ ভুলে যাওয়ার সময়কাল—বিশেষজ্ঞদের মতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনের আলো যত স্পষ্ট, সম্পর্কের বিচ্ছেদ তত ব্যথার। প্রতিটি মুহূর্তে এটি যেন মনকে খুঁচিয়ে চলে। কেউ বই বা গানে হারিয়ে যায়, কেউ কাজে মন মেলায়—কিন্তু সম্পূর্ণ মুক্তি কখনও আসে না। কিছু কষ্ট চিরকাল মনেই লালিত হয়। কেউ সহজে সামলে ওঠে, কেউ সময় নেয়; কারণ প্রত্যেকেরই নিজস্ব একটি সময় থাকে ব্যথা ভুলে এগিয়ে যাওয়ার। আগে কখনও তা সহজ হয় না।

    চিকিৎসকদের কথায়, বিচ্ছেদ মানে কিন্তু শুধু মাত্র একটা মানুষ জীবন থেকে হারিয়ে যাওয়াই না। ছোট্ট এই শব্দের বিশালতা অনেক। একটা বিচ্ছেদ সম্পূর্ণ রূপে পালটে দেয় জীবন, প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে বিছানায় যাওয়া পর্যন্ত প্রায় প্রতিমুহূর্তে যার সঙ্গে কথা হতো, হঠাৎ করে সে নেই! তা মেনে নেওয়া সত্যিই কষ্টের। এক পলকেই বদলে যায় চারপাশ। হ্যাঁ, সময়ের নিয়মে চারপাশের বদলে যাওয়াটাই নিয়ম। কিন্তু মেনে নেওয়াটা ততটা সহজ হয় না কারও পক্ষেই। বিশেষজ্ঞের কথায়, বিচ্ছেদ মানে দৈনন্দিন রুটিন বদলে যাওয়া, নিজের স্বপ্ন ভেঙে যাওয়া।

    তবে বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে একেক জন একেকরকম সময় নেয়। কেউ কয়েকমাসেই নিজেকে নতুন করে গুছিয়ে নেন। কেউ আবার কয়েক বছরের প্রাক্তনের স্মৃতির হাতছানি থেকে বেরতে পারেন না। বিচ্ছেদের পেছনে থাকা কারণ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমীমাংসিত দ্বন্দ্ব, ভবিষ্যতের স্বপ্নও এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। 

    বিশেষজ্ঞদের দাবি, যারা বিচ্ছেদ মানতে পারেন না তারা নিজেদের থেকে সঙ্গীকে বেশি ভালোবাসেন। তবে এটাই শুধু কারণ নয়। যে সম্পর্ক ক্লোজার ছাড়াই শেষ হয় অর্থাৎ অনেক কিছু অমীমাংসিত থাকে সেখান থেকে বেরিয়ে স্বাভাবিকের থেকে একটু বেশি কষ্টের। তবে সময় সবটা সহজ করে দেয় নিজের নিয়মে। কারও বেশি, কারও কম সময় লাগলেও একটা সময়ের পর প্রাক্তনের স্মৃতি ঝাপসা হয়, জীবন এগিয়ে যায় নিজের গতিতে। তবে মনের এক কোণে প্রাক্তন থেকে যায় আজীবন। কোনও এক মেঘলা বিকেলে, মন খারাপের রাতে তাঁরা উঁকি দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন