বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ৫ লক্ষণ দেখলে বুঝবেন শরীরে কৃমি বাসা বেঁধেছে

    ৫ লক্ষণ দেখলে বুঝবেন শরীরে কৃমি বাসা বেঁধেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরীরে কৃমির সংক্রমণ কোনো বয়সেই ছাড়ে না। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—যে কোনো বয়সের মানুষের শরীরে থ্রেডওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, হুইপওয়ার্ম, টেপওয়ার্ম বা হুকওয়ার্মের সংক্রমণ ঘটতে পারে। কিছু কৃমির ডিম, যেমন পিনওয়ার্ম ও থ্রেডওয়ার্ম, এত সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

    কৃমি শরীরে প্রবেশ করে যেভাবে

    কৃমির সংক্রমণ সাধারণত দূষিত খাবার ও পানি, অপরিষ্কার হাত, মাটি বা সংক্রমিত মল-মূত্রের মাধ্যমে ঘটে। এছাড়া খালি পায়ে হাঁটা বা অপরিষ্কার পরিবেশে বেশি সময় কাটানোও কৃমির সংক্রমণের কারণ হতে পারে। খাওয়ার আগে হাত না ধোওয়া, অপরিশোধিত দুধ পান করা, সবজি ভালোভাবে না ধুয়ে রান্না করা, সুইমিং পুলে অপরিষ্কারভাবে গোসল করা কিংবা পোষ্য প্রাণীদের সংস্পর্শে আসাও কৃমির সংক্রমণের কারণ।

    কৃমি শরীরের জন্য কী ক্ষতি করতে পারে?

    শরীরে প্রবেশ করা কৃমি অন্ত্রে গিয়ে শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে নেয়, যার ফলে রক্তাল্পতা, দুর্বলতা, ওজন কমে যাওয়া, হজমের সমস্যা, পেটব্যথা, বমিভাব ও চুলকানি দেখা দিতে পারে। দীর্ঘদিন চিকিৎসা না নিলে কৃমির সংখ্যা বাড়তে থাকে, যা মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। কিছু কৃমি যকৃত ও ফুসফুসে সিস্ট বা গুটি তৈরি করে, ফলে নিউমোনিয়ার মতো জটিলতা এবং মস্তিষ্কে পৌঁছালে স্নায়বিক সমস্যা হতে পারে।

    শরীরে কৃমির ৫টি লক্ষণ

    ১. অস্বাভাবিক ক্ষুধা বেড়ে যাওয়া বা কমে যাওয়া: কৃমি শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে। এর ফলে কেউ ক্ষুধাহীন হয়ে পড়েন, আবার কেউ অস্বাভাবিকভাবে বেশি ক্ষুধা অনুভব করেন।

    ২. ওজন কমে যাওয়া ও সার্বক্ষণিক ক্লান্তি: কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি ধীরে ধীরে ওজন কমতে থাকে এবং সব সময় ক্লান্তি অনুভূত হয়, তবে তা কৃমির সংক্রমণের লক্ষণ হতে পারে।

    ৩. মলের সঙ্গে কৃমি দেখা যাওয়া: মলত্যাগের সময় মলে সাদা ছোট কৃমি দেখা যাওয়া অন্ত্রের কৃমির একটি স্পষ্ট লক্ষণ।

    ৪. ঘন ঘন পেটব্যথা: কোনো কারণ ছাড়াই বারবার পেটে মোচড় বা খিঁচুনির মতো ব্যথা অনুভব হলে এটি কৃমির সংক্রমণের ইঙ্গিত হতে পারে।

    ৫. ত্বকের সমস্যা ও পায়ুপথে চুলকানি: কৃমি থেকে নির্গত বিষাক্ত উপাদান রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে, যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা অ্যালার্জি দেখা দিতে পারে। বিশেষ করে পায়ুপথের আশপাশে চুলকানি হওয়া অন্ত্রের কৃমির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

    প্রতিকার ও সচেতনতা

    কৃমির সংক্রমণ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। খাবার ও পানি পানের আগে হাত ধোওয়া, সবজি ভালোভাবে ধুয়ে রান্না করা, অপরিষ্কার পুকুর বা জলাশয়ে না গোসল করা এবং পোষ্য প্রাণীর সংস্পর্শে আসার পর হাত পরিষ্কার করা জরুরি। নিয়মিত কৃমি নির্মূলের ঔষধ সেবনও গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের জন্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন