এমন বাংলাদেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদার সঙ্গে বাঁচবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক মানুষের আত্মমর্যাদা রক্ষা নিশ্চিত করা একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবাল আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
প্রধান অতিথির ভাষণে তারেক রহমান বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেক মানুষের জন্য মর্যাদা থাকবে এবং প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই শিশুদের মধ্যে এমন অনেক গুণ আছে, যা আমাদের অনেকের নেই। যদি সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় সব ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়াই, তবে বাংলাদেশ আরও অনেক প্রতিভাবান মানুষ তৈরি করতে সক্ষম হবে।
ডা. জোবাইদা রহমান অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।