বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ৪ ফেব্রুয়ারি বরিশালে যাচ্ছেন তারেক রহমান

    ৪ ফেব্রুয়ারি বরিশালে যাচ্ছেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।

    শিরিন আরও বলেন, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারণ সংশ্লিষ্টদের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি এ তথ্য জানতে পারেন। তারেক রহমানের ৪ ফেব্রুয়ারির সফরসূচিই এখন চূড়ান্ত। জানা গেছে, তিনি যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন, তবে আকাশপথে নাকি সড়কপথে আসবেন—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

    এদিকে, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী, বিভাগীয় ও মহানগর কমিটিসহ আট জেলার নেতাকর্মীদের জনসভা উপলক্ষে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগে ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কথা থাকলেও তা এক দফা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল হয় এবং নতুন সময়সূচি ঘোষণা করা হয়নি। সর্বশেষ ঘোষণায় অবশেষে সফরের দিনক্ষণ নির্ধারিত হলো।

    প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফরে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় দুই দশক পর এবার তিনি দলীয় চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন