রমজান স্পেসাল ‘চকলেট পুডিং’

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রমজান প্রায় চলেই আসলো। আমাদের বড়দের সাথে ছোটদেরও এই রমজান নিয়ে খুব আনন্দ কাজ করে।ইফতার টেবিলে নানান ইফতার দেখে ছোটদের আগ্রহ বেশি হয়ে থাকে। সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার থাকা জরুরি। তাই ইফতার টেবিলে ডেজার্ট হিসাবে ‘চকলেট পুডিং’ রাখা যেতে পারে।মাত্র কয়েকটি উপকরণ এবং মিনিটের মধ্যেই তৈরি হবে এটি ।
উপকরণ:
- দুধ: ২ কাপ
- চিনি: ১/২ কাপ (স্বাদমতো কম বা বেশি করতে পারেন)
- কোকো পাউডার: ৩ টেবিল চামচ
- কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
- ভ্যানিলা এক্সট্র্যাক্ট: ১ চা চামচ
- চকলেট চিপস বা কুচি চকোলেট: ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
- নটস বা চকোলেট গার্নিশ (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালী:
- একটি পাত্রে দুধ এবং চিনি মিশিয়ে হালকা আঁচে গরম করুন।
- কোকো পাউডার ও কর্নফ্লাওয়ার আলাদা বাটিতে মিশিয়ে কিছুটা দুধের সাথে গলিয়ে মিশ্রণ তৈরি করুন।
- গরম দুধের মধ্যে এই মিশ্রণ ঢেলে ক্রমাগত নাড়ুন যাতে গুঁড়া না থাকে।
- গুঁড়া পুরোপুরি মিশে গেলে আঁচ কমিয়ে ৫–৭ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ পুডিং ঘন হয়।
- ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং চকলেট চিপস যোগ করুন।
- পুডিং মোল্ড বা কাপ-এ ঢেলে ঠাণ্ডা হতে দিন।
- উপরে কুচি চকোলেট বা নটস দিয়ে গার্নিশ করুন।
- ঠাণ্ডা বা হালকা গরম অবস্থায় পরিবেশন করুন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন