বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আজকের দিন ইতিহাসে: ২৭ জানুয়ারির চমকপ্রদ ঘটনা

    আজকের দিন ইতিহাসে: ২৭ জানুয়ারির চমকপ্রদ ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উল্লেখযোগ্য প্রতিদিনের ঘটনা সময়ের সঙ্গে ইতিহাসে রূপ নেয়। সেই ইতিহাসে জায়গা পায় সব কিছু—ভালো বা খারাপ, প্রথম কোনো পদক্ষেপ, বা মানবসভ্যতার আশীর্বাদ ও অভিশাপ। বিভিন্ন প্রয়োজনে মানুষ জানতে চায় এই ইতিহাস।

    আজ মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি

    ১৮২২ - আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা।
    ১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
    ১৯২৬ - জন লগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।
    ১৯৪৪ - সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।
    ১৯৭৩ - প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
    ২০০২ - নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক স্থাপনায় বিস্ফোরণে ১,১০০ জন নিহত এবং প্রায় ২০,০০০ লোক গৃহহারা হয়।
    ২০০৪ - বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু।
    ২০০৬ - ওয়েস্টার্ন ইউনিয়ন, টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়।

    জন্ম

    ১৭৫৬ - ভোল্‌ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।
    ১৭৮২ - তিতুমীর, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
    ১৮৮৬ - রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাপান-বন্ধু ভারতীয় নামে সুপরিচিত।
    ১৮৯১ - রুশ ঔপন্যাসিক ইলিয়া এরেন বুর্গ।
    ১৮৯৭ - প্রখ্যাত শিশু-সাহিত্যিক কৃষ্ণদয়াল বসু
    ১৯০৫ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
    ১৯৩২ - ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক।
    ১৯৩৪ - এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
    ১৯৪৩ - রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি।
    ১৯৫৬ - অমর সিংহ (রাজনীতিবিদ), ভারতীয় রাজ্য সভার সদস্য।
    ১৯৬৪ - ব্রিজেট ফন্ডা, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
    ১৯৬৯ - বিক্রম ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৯৭৯ - রোজামান্ড পাইক, ইংরেজ অভিনেত্রী।

    মৃত্যু

    ১৫৫৬ - হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্রাট।
    ১৮১৪ - ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক।
    ১৮৬০ - ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ।
    ১৯০১ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
    ১৯১৭ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
    ১৯৬৯ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক।
    ১৯৭০ - প্রবীর কুমার সেন, খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে প্রথম বাঙালি যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব
    করেছিলেন।
    ১৯৭৮ - পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।
    ১৯৮৬ - পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।
    ২০০৫ - শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী।
    ২০০৭ - সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।
    ২০২৪ - শ্রীলা মজুমদার, ভারতীয় বাঙালি অভিনেত্রী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ