বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

    জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপি পরিকল্পিতভাবে তাদের নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এ অবস্থায় নারী কর্মীরা বাধ্য হয়ে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নেবেন।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা প্রকাশ্যে হলেও এসব ঘটনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নিরব ভুমিকা পালন করছে যা জাতির সঙ্গে বৈমানি বলেও মন্তব্য করেন তিনি।
     
    জামায়াতের নায়েবে আমির বলেন, এভাবে নারীদের প্রতি হামলা করলে আগামীতে নারী নেতৃত্ব পিছিয়ে যাবে, যা  আন্তর্জাতিকভাবে দেশকে পেছনে ফেলবে।
      
    এসময় জামায়াতসহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির।
     
    এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশে ডাক দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ।
     
    এনিয়ে তিনি আরও বলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন