বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ১৫ বছর মত প্রকাশের সুযোগ পাইনি, এবার পেয়েছি: মির্জা ফখরুল

    ১৫ বছর মত প্রকাশের সুযোগ পাইনি, এবার পেয়েছি: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর মত প্রকাশের সুযোগ পাইনি, এবার পেয়েছি। যারা ভোট দিতে চেয়েছে তাদের মামলা দিয়ে জেলে দিতো আওয়ামী লীগ। 

    সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, ‘বয়স ৭৯ হলেও সাহস আছে জনগণের জন্য কাজ করার। ছাত্রদের তাড়া খেয়ে শেখ হাসিনা পালাইছে। নেতাকর্মীরা এখন বিপদে। যারা পালায় তাদের আমরা চাই না। অনেক ছাত্রের রক্তের বিনিময়ে আমরা ভোট দেয়ার অধিকার পেয়েছি।’
     
    কৃষি নিয়ে তিনি বলেন, আমাদের দেশের কৃষি এখনো সঠিক ভাবে হয়নি। আমাদের জেলার কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। আমরা ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই।
      
    বিএনপি নেতা বলেন, শুধু বিএ পাস করলেই হবে না। টেকনিক্যাল ট্রেনিং নাও, বিদেশে ভুরিভুড়ি চাকরি অপেক্ষা করছে।
     
    নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ধানের শীষ মার্কার লিফলেট বিতরণসহ দেশ ও এলাকার সার্বিক উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের।
      
    সোমবার আরো বেশ কয়েকটি গণসংযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন