বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চট্টগ্রাম সফরে যাচ্ছেন এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতারা

    চট্টগ্রাম সফরে যাচ্ছেন এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতারা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনী পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আগামী সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সফরকালে তিনি দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

    এই সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন। দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে আয়োজিত পদযাত্রার মাধ্যমে এনসিপির নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ সফরের মূল উদ্দেশ্য।

    এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। 

    সফরের শুরুতে সকাল ৮টায় কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করা হবে। এরপর সকাল ১০টায় বোয়ালখালী উপজেলায় শহীদ ওমরের কবর জিয়ারত এবং বেলা ১২টায় উপজেলার ফুলতল এলাকায় জনসভা অনুষ্ঠিত হবে।

    দলীয় সূত্রে আরও জানানো হয়, চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যায় লক্ষ্মীপুরে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের। জনসভা শেষ করে রাতে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন