বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঢাকা-৯ আসনে ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা

    ঢাকা-৯ আসনে ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা।

    নিজের ঘোষিত ইশতেহারে তিনি স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা, তরুণদের অংশগ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। ডা. তাসনিম জারা জানান, রাজনীতিতে তার আগমন কোনো দলীয় স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকার ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে।

    শনিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে নাগরিক বঞ্চনার অবসান ঘটিয়ে ঢাকা-৯ এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের অঙ্গীকার করে তিনি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া তিনি গ্যাস ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেছেন।

    তিনি বলেন, ‘আমরা প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি, অথচ চুলা জ্বালালে বাতাস বের হয়। এটি জনগণের সঙ্গে প্রতারণা।’

    তিনি বলেন, “ঢাকা-৯ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সেবার ক্ষেত্রে বঞ্চিত। আমি চাই মানুষের পাশে থেকে বাস্তবসম্মত ও মানবিক সমাধান নিয়ে কাজ করতে।”

    ইশতেহারে স্বাস্থ্যখাতে সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং নাগরিক সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ডা. তাসনিম জারা বলেন, এই প্রতীক ঐক্য, দলগত প্রচেষ্টা ও লক্ষ্য অর্জনের প্রতিফলন—যা তার রাজনীতির দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন