বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গণতন্ত্র অনুশীলনের মাধ্যমে দেশ পাবে সৎ নেতৃত্ব: তারেক রহমান

    গণতন্ত্র অনুশীলনের মাধ্যমে দেশ পাবে সৎ নেতৃত্ব: তারেক রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের সঠিক অনুশীলনের মধ্য দিয়েই সেই মানুষগুলো বেরিয়ে আসবে, যারা সত্যিই জনগণের জন্য কাজ করবে।

    শনিবার দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের মতে, গণতন্ত্র শুধু একটি প্রথাগত পদ্ধতি নয়, বরং এটি এমন একটি পথ যা সৎ নেতৃত্বকে সামনে আনে এবং দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করে।

    এ সময় প্রতিযোগীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা অপরিহার্য, আর তারা সঠিক নেতৃত্ব ও গণতান্ত্রিক পরিবেশের মধ্যেই গড়ে উঠবে।”

    রাষ্ট্রের সকল স্তরে গণতন্ত্র প্রাকটিসের ইচ্ছা প্রকাশের পাশাপাশি তিনি বলেন, অনেক কিছু করতে চাচ্ছি না, কিছু জিনিস করব, তবে ঠিকমত করব। দেশের আইটি সেক্টর নিয়ে বিজয়ীদের প্রশ্নের জবাবে তারেক রহমান হতাশ না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হুট করে জাম্প না দিয়ে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের ওপর এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে জনমতে (৩০ শতাংশ মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। নির্বাচিত এই ১০ জনই আজ তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পেয়েছেন।

    অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন