বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে লাখো নেতাকর্মীর সমাগম

    পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে লাখো নেতাকর্মীর সমাগম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় চিনিকল মাঠ ভরপুর দর্শক নিয়ে সম্পূর্ণভাবে ভর্তি হয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

    শুক্রবার ভোরেই প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। সকাল থেকেই ধীরে ধীরে জড়ো হন জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

    বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।

    সমাবেশে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আগামী ১২ তারিখে যে জাতীয় নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের অগ্রনায়ক ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একত্র হয়েছি। এই নতুন বাংলাদেশে কোনো জালিমের অবস্থান হবে না।

    তিনি বলেন, পঞ্চগড়ে ভালো হাসপাতাল নেই। আমাদের নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। আমাদের পঞ্চগড়েও হাসপাতাল হবে ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড়ের কৃষকরা সুদমুক্ত ঋণ পাবে।

    সমাবেশে আরও বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন