স্বাস্থ্যকর এবং সহজ ভেজিটেবল ফ্রেঞ্চ টোস্টের রেসিপি

সুস্থ ও শক্তিশালী থাকার জন্য দিনের শুরুতে একটি পুষ্টিকর ব্রেকফাস্ট অপরিহার্য। কিন্তু প্রায়শই আমরা ব্রেকফাস্টে অতিরিক্ত তেল বা ঘি ব্যবহার করি, যা শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। অয়েল ফ্রি ব্রেকফাস্ট এমন একটি স্বাস্থ্যকর বিকল্প, যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, হালকা, পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য। এটি আপনার শরীরকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি সরবরাহ করে, এবং দিনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
উপকরণ:
- পাউরুটি: ৪–৫ পিস
- ডিম: ২টি
- টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ (মিহি কুচি): ১/২ কাপ
- গোল মরিচ গুঁড়া: ১/৪ চা চামচ
- মোজ্জারেলা চিজ কুচি: ২ টেবিল চামচ
- লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালী:
১.একটি পাত্রে ডিমের সঙ্গে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, গোল মরিচ গুঁড়া ও লবণ ভালো করে মিশিয়ে নিন।
২.একটি ওভেন ট্রেতে সামান্য বাটার বা তেল ব্রাশ করে পাউরুটিগুলো সাজান।
৩,চামচের সাহায্যে ডিম ও সবজির মিশ্রণ পাউরুটির ওপর সমানভাবে ছড়িয়ে দিন।
৪,উপর থেকে মোজ্জারেলা চিজ কুচি ছড়িয়ে দিন।
৫.প্রি-হিটেড ইলেকট্রিক ওভেনে ৮–১০ মিনিট ১৭০° সেলসিয়াস তাপমাত্রায় বেক করুন।
পরিবেশন:
গরম গরম পরিবেশন করুন। স্বাস্থ্যকর, তেলবিহীন এবং পুষ্টিকর এই ভেজিটেবল ফ্রেঞ্চ টোস্ট পরিবারের ছোট-বড় সবাই উপভোগ করতে পারবেন।