বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আজ উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি থিম সং

    আজ উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি থিম সং
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক বার্তা আরও জোরালোভাবে তুলে ধরতে আজ বিএনপির অফিসিয়াল থিম-সং উদ্বোধন করা হচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে, এই থিম-সংয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির রূপরেখা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনার প্রতিফলন ঘটবে।

    থিম-সংটিতে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় তুলে ধরা হবে। একই সঙ্গে এতে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিতও থাকছে বলে জানিয়েছে দলটি।

    বিএনপি নেতারা বলছেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে এই থিম-সং দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও দলের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে গানটি প্রচার করা হবে।

    দলীয় সূত্র আরও জানায়, পরিবর্তন ও গণতান্ত্রিক পুনর্গঠনের যে অঙ্গীকার বিএনপি করে আসছে, এই থিম-সং তারই প্রতীক হিসেবে কাজ করবে এবং নির্বাচনমুখী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

    বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং এর উদ্বোধন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ প্রার্থীদের প্রতীক দেবে নির্বাচন কমিশন (ইসি)। আর প্রতীক হাতে পাওয়ার বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন