বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঢাকায় তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের প্রথম ডিপ্লোম্যাটিক সাক্ষাৎ

    ঢাকায় তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের প্রথম ডিপ্লোম্যাটিক সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান ও সদ্য দায়িত্ব নেওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন।

    এছাড়া, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একাধিক কর্মকর্তাও সাক্ষাতে অংশগ্রহণ করেন।

    ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর, ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান, এবং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও চলমান বিষয়াবলী নিয়ে প্রথম বৈঠক হিসেবে গুরুত্ব বহন করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন