বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পিসিবির

    বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পিসিবির
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থানে অনড় থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

    এরই মধ্যে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক বলে উল্লেখ করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। শুধু সমর্থন জানানোই নয়, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির কিছু কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘বাংলাদেশের উদ্বেগ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বাগ্রে। আইসিসি যদি এই বিষয়ে দ্রুত সমাধান না আনে, তাহলে তা পুরো টুর্নামেন্টের ওপর প্রভাব ফেলতে পারে।’

    উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের ম্যাচ ভারতে না খেলে শ্রীলঙ্কা বা অন্য নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়ে আসছে। তবে আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

    বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এমন অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের দাবিকে ঘিরে এখন চাপ বাড়ছে আইসিসির ওপর। দ্রুত সিদ্ধান্ত না এলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও প্রস্তুতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও অভিহিত করেছে তারা।

    তাই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি। আসন্ন আসরে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 'এ' গ্রুপে আছে পাকিস্তান।  

    প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

    ‘জিও সুপার’-এর সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। এর আগে, গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত।

    এদিকে, চলমান সংকট নিরসনে আইসিসির কাছে গ্রুপ বদল করার কথাও বলেছিল বিসিবি। তবে ক্রিকেট বিষয়ক ভারতীয় পোর্টাল ক্রিকবাজের খবর, আইরিশরা তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তন করতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করার যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেছে।

    আইরিশরা যদি বিসিবির এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাদের জোর করার কোনো এখতিয়ার নেই আইসিসির। সেই সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কারও সম্মতির ব্যাপার রয়েছে। কেননা গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান আর আয়ারল্যান্ড রয়েছে; যাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো আর ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল আর ইতালি; যাদের সব ম্যাচ ভারতের কলকাতা আর মুম্বাইয়ে। 

    এদিকে ভারত সফরে বিসিবির অনীহার পরিপ্রেক্ষিতে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ ‘সি’ গ্রুপে কলকাতা ও মুম্বাইতে ম্যাচ খেলবে। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে এবং ভারত সফরে না যায়, তবে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন