বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গণতন্ত্র মানে ভিন্নমতকে সম্মান করা: জাইমা রহমান

    গণতন্ত্র মানে ভিন্নমতকে সম্মান করা: জাইমা রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলাদা মত ও ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও পারস্পরিক আলাপ-আলোচনা ও কথা বলাই গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সংলাপের মাধ্যমেই গণতান্ত্রিক সমাজ এগিয়ে যায়।

    রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।

    ব্যারিস্টার জাইমা রহমান বলেন, গণতন্ত্র মানেই শুধু একমত হওয়া নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। তিনি উল্লেখ করেন, মতের পার্থক্য থাকা সত্ত্বেও যদি আলোচনা বন্ধ হয়ে যায়, তবে গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়ে পড়ে।

    তিনি আরও বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মুক্ত মতবিনিময় অপরিহার্য। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সব পক্ষের কথা শোনার মানসিকতা থাকতে হবে।

    সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, তরুণ নেতাকর্মী এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
    ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিক বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, দেশের মাটিতে প্রথম বক্তব্য। আমার ভিন্ন এক অনুভূতি কাজ করছে।

    দেশে নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে সব সমাধান আছে এমন নয়। তবে নিজের সামর্থ্যে থেকে কিছু করার ইচ্ছে থেকেই এসেছি। এ সময় আলাদা মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন ব্যারিস্টার জাইমা রহমান।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আরও বেশি বেশি আলোচনা প্রয়োজন। শুধু রাজনীতিতে নয়, মুক্ত বাজার অর্থনীতিতেও বেশি অংশগ্রহণ জরুরি। রাষ্ট্রের প্রতিটি খাতে সবার সমান অংশগ্রহণ থাকতে হবে।

    বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের জন্য বেশি বেশি বিনিয়োগ করবে বিএনপি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রতিটি খাতে নারীদের দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন