বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পিরিয়ডের সময় যেসব অভ্যাস ক্ষতিকর হতে পারে

    পিরিয়ডের সময় যেসব অভ্যাস ক্ষতিকর হতে পারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পিরিয়ডের সময় নারীদের শরীরে হরমোনজনিত পরিবর্তন ঘটে, যা শারীরিক ও মানসিক সুস্থতায় প্রভাব ফেলে। ছোটখাট অসতর্কতা বা ভুল অভ্যাসও সংক্রমণ, অস্বস্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। না জেনেই এমন কিছু কাজ করা হয়, যা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। 

    নির্দিষ্ট সময় অন্তর প্যাড বা ট্যাম্পন বদলান
    একই প্যাড বা ট্যাম্পন দীর্ঘক্ষণ ব্যবহার করলে সেখানে ব্যাকটেরিয়া জমতে পারে। এর ফলে ইউরিন ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা অন্তর প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করাই সবচেয়ে নিরাপদ।

    সুগন্ধিযুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন
    রক্তের গন্ধ ঢাকতে অনেকেই সুগন্ধিযুক্ত স্যানিটারি প্যাড ব্যবহার করেন। কিন্তু এতে থাকা ক্যামিক্যাল ত্বকে অ্যালার্জি বা জ্বালাপোড়া তৈরি করতে পারে। তাই সম্ভব হলে গন্ধহীন ও ত্বকবান্ধব প্রোডাক্ট ব্যবহার করুন।

    হাত ধোয়ার বিষয়ে অবহেলা নয়
    প্যাড বা ট্যাম্পন বদলানোর আগে ও পরে সাবান এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। এই অভ্যাস না থাকলে জীবাণু সহজেই শরীরে ঢুকে বিভিন্ন সংক্রমণ ঘটাতে পারে।

    পার্সোনাল হাইজিনে বিশেষ নজর দিন
    পিরিয়ডের সময় নিয়মিত গোসল করা, গোপনাঙ্গ পরিষ্কার রাখা এবং খুব আঁটসাঁট অন্তর্বাস না পরা জরুরি। এসব বিষয়ে গাফিলতি করলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

    যারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেন, তাদের জন্য পরিচ্ছন্নতা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবার ব্যবহারের আগে ও পরে কাপ ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে, নইলে ইনফেকশনের আশঙ্কা তৈরি হতে পারে।

    পিরিয়ডের নিয়মিত হিসাব রাখুন
    মাসিক শুরু ও শেষ হওয়ার তারিখ লিখে রাখা বা ট্র্যাক করা প্রয়োজন। এতে সাইকেল নিয়মিত আছে কিনা, কোনো অস্বাভাবিকতা হচ্ছে কিনা সেগুলো সহজেই বোঝা যায়।

    পর্যাপ্ত পানি পান করুন
    এই সময়ে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। পর্যাপ্ত পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং যোনিতে অতিরিক্ত শুষ্কতা বা অস্বস্তি হওয়ার সম্ভাবনাও কমে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ