বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গুলশানে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান

    গুলশানে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানে রাজপথে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই সময়ে শিক্ষকেরা তাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন।

    বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিক্ষকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন। 

    সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। বছরের পর বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক দুর্দশার কথা শুনে তিনি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

    তারেক রহমান শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের এই সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি প্রতিশ্রুতি দেন।  

    তারেক রহমানের এই মানবিক ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ দেখে উপস্থিত আন্দোলনরত শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার এভাবে রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদাহরণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন