বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিএনপি নেতা নিহতের ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

    বিএনপি নেতা নিহতের ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় তিনি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত শোকবিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গতরাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অস্ত্র উদ্ধারের নামের অজুহাতে আটক করে নির্যাতন চালায়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

    মির্জা ফখরুল বলেন, এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশের আইন ও সুবিচারের প্রতি চরম অবমাননা। তিনি বলেন, কোনো অপরাধের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করা উচিত, যা জনগণের প্রত্যাশা।

    শোকবিবৃতিতে তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতাকে নিরাপত্তা বাহিনীর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের লোমহর্ষক ঘটনা দেশের জন্য ভয়াবহ এবং অগ্রহণযোগ্য।”

    বিএনপি মহাসচিব এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি শোকবিবৃতিতে শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন