বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাজশাহী থেকে সতর্কবার্তা: নতুন বছরে ডেঙ্গুর প্রথম মৃত্যু

    রাজশাহী থেকে সতর্কবার্তা: নতুন বছরে ডেঙ্গুর প্রথম মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরের শুরুতেই দেশে ডেঙ্গু জ্বরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ বছর বয়সি এক যুবক মারা গেছেন।

    গত বছরের (২০২৫) তুলনায় ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিদায়ী বছরে দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার শতাধিক মানুষের মৃত্যু ঘটেছিল।

    স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৭ জন, ঢাকা ও খুলনা বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

    চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ৬১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    ডেঙ্গুর দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০০০ সাল থেকে বাংলাদেশে এই রোগের প্রকোপ ও মৃত্যুর হার সংরক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ২০২৩ সালে ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছরও পরিস্থিতি মারাত্মক ছিল, যেখানে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরুতেই ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর হার উদ্বেগজনক। এডিস মশার নিয়ন্ত্রণে এখনি কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বৃদ্ধি পেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন