বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জিএম কাদেরের সঙ্গে ইইউ পর্যবেক্ষকদের সৌজন্য বৈঠক

    জিএম কাদেরের সঙ্গে ইইউ পর্যবেক্ষকদের সৌজন্য বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সোমবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    সূর্য গণমাধ্যমকে জানিয়েছে যে, রোববার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মিটিং হলে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
     
    ওইসময় জিএম কাদেরের সাথে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান। 
     
    অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস ছাড়াও উপস্থিত ছিলেন ইন্তা লায়েস, ডেপুটি চিফ অবজারভার এবং মার্সল ন্যাগি, পলিটিক্যাল অ্যানালিস্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন