বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শিশুর ঘন ঘন সর্দি-কাশি? শীতে সুস্থ রাখার ৫ উপায়

    শিশুর ঘন ঘন সর্দি-কাশি? শীতে সুস্থ রাখার ৫ উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের মাসগুলোতে অনেক শিশুরা ঘন ঘন সর্দি, কাশি এবং ফ্লুর মতো শীতকালীন অসুস্থতায় ভুগে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই প্রধান কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক যত্ন এবং অভ্যাসের মাধ্যমে শিশুদের শীতকালীন অসুস্থতা থেকে রক্ষা করা সম্ভব।

    ১. সুষম ও পুষ্টিকর খাবার

    শিশুর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রঙিন ফল, শাকসবজি, বাদাম, বীজ ও গোটা শস্য দেওয়া জরুরি। ভিটামিন সি, জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন কমলা, আমলকী, বেরি, পালং শাক ও কুমড়া শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

    ২. বাইরে খেলতে উৎসাহিত করুন

    প্রতিদিন ২০-৩০ মিনিট রোদে থাকা শিশুদের ভিটামিন ডি বজায় রাখতে সহায়ক। বাইরে খেলা শিশুর শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

    ৩. পর্যাপ্ত পানি ও হাইড্রেশন

    শীতকালে শিশুরা কম পানি খেতে পারে। তাই গরম স্যুপ, হালকা গরম পানি, ডাবের পানি এবং ফলের রস দিয়ে হাইড্রেটেড রাখা জরুরি।

    ৪. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম

    ভালো ঘুম শিশুর শরীরকে মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। ছোট শিশুদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

    ৫. ভালো স্বাস্থ্য অভ্যাস

    নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার মাস্ক ব্যবহার করা, এবং ঠান্ডা পানীয় ও আইসক্রিম এড়িয়ে চলা শিশুদের সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।

    শীতকালে এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলে শিশুরা সর্দি-কাশি, ফ্লু এবং অন্যান্য শীতকালীন রোগ থেকে নিরাপদ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন