বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিএইআরসিকে হুঁশিয়ারি, বৃহস্পতিবার থেকে দেশের এলপি গ্যাস বাজার অচল

    বিএইআরসিকে হুঁশিয়ারি, বৃহস্পতিবার থেকে দেশের এলপি গ্যাস বাজার অচল
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবেশকদের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে এলপি গ্যাসের মূল্য সমন্বয় না করা হলে, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সারা দেশে এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।

    এই হুঁশিয়ারি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, যা সরাসরি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-কে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মূল্য অপরিবর্তিত থাকার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন।

    সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, “পরিবেশকদের সুবিধার্থে নতুন মূল্য সমন্বয় না হলে, আমরা বাধ্য হয়ে সরবরাহ বন্ধের পদক্ষেপ নেব। এতে সরাসরি জনগণই প্রভাবিত হবে।”

    বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি বিইআরসি তাত্ক্ষণিক পদক্ষেপ না নেয়, তাহলে দেশের গৃহস্থালি ও শিল্পখাতের গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে, যা ভোক্তা ও শিল্পে বড় ধরনের প্রভাব ফেলবে।

    এলপি গ্যাস ব্যবসায়ীদের এই হুঁশিয়ারি সরকারের জন্য দ্রুত সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যাতে সরবরাহে বিঘ্ন না আসে এবং মূল্য স্থিতিশীল রাখা যায়।

    বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে ব্যবসায়ীরা এই কঠোর ঘোষণা দেন।

    গৃহস্থালি, শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত লিকুইফাইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বর্তমান সংকট ও অব্যবস্থাপনা নিরসনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    মানববন্ধনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান বলেন, দেশে বর্তমানে এলপি গ্যাসের চরম সংকট চলছে। এই পরিস্থিতিতে বিইআরসি পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন মূল্য নির্ধারণ করায় কোম্পানি, পরিবেশক ও ভোক্তারা চরম বিপর্যয়ে পড়েছেন। সংকট নিরসনের পরিবর্তে মূল্য নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

    তিনি আরও অভিযোগ করেন, অনভিজ্ঞ ভোক্তা অধিদপ্তরের অভিযানের কারণে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা সংকটকে আরও তীব্র করছে এবং অনেক ব্যবসায়ীকে ব্যবসা বন্ধে বাধ্য করছে।

    সেলিম খান বলেন, বিইআরসি মাসে একবার মূল্য ঘোষণা করলেও কোম্পানিগুলো একাধিকবার মূল্য সমন্বয় করে, যার পুরো দায় পরিবেশকদের বহন করতে হয়। এ সমস্যা সমাধানে স্থায়ী কমিটি গঠন এবং পরিবেশক ও রিটেইলার কমিশন বৃদ্ধির দাবি জানাচ্ছি।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে প্রায় ৫ কোটি ৫০ লাখ সিলিন্ডার থাকলেও মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডার রিফিল হচ্ছে। চাহিদার তুলনায় ৬০ শতাংশ ঘাটতি থাকায় পরিবেশকদের অতিরিক্ত খরচ বাড়ছে, যার ফলে মূল্যবৃদ্ধি ঘটছে। অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় পরিবেশকরা দেউলিয়া হওয়ার পথে। এ অবস্থায় নিষ্ক্রিয় সিলিন্ডারে ভর্তুকি ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা।

    সমিতির সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিইআরসি যদি পরিবেশকদের সমন্বয়ে নতুন মূল্য নির্ধারণ না করে এবং প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধ না হয়, তবে ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধ থাকবে।

    মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্য ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন