বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ১৮ জানুয়ারি কক্সবাজারে যাচ্ছেন তারেক রহমান

    ১৮ জানুয়ারি কক্সবাজারে যাচ্ছেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনে তারেক রহমান কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

    এদিকে দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান কক্সবাজারে আসছেন—এটি জেলার বিএনপি পরিবারের জন্য একটি গর্বের ও আনন্দের মুহূর্ত।

    একই সঙ্গে সফরকালে ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, স্বৈরাচার সরকারের দমন-পীড়নে শহীদ জাগির হোসেনের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নেতার কাছ থেকে প্রত্যাশিত। তারেক রহমান যদি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কবর জিয়ারতে আসেন, তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

    উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি প্রায় ১৯ বছর পর বগুড়া সফরে যাবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কথা রয়েছে তার।

    গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সে সময় রাজধানীর তিনশ ফিট এলাকায় লাখো নেতাকর্মী ও সমর্থক তাকে অভ্যর্থনা জানান।

    প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন