বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নতুন বছরের শুরুতেই বিএনপি গঠন করলো নির্বাচন পরিচালনা কমিটি

    নতুন বছরের শুরুতেই বিএনপি গঠন করলো নির্বাচন পরিচালনা কমিটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব নিয়োগ করা হয়েছে।

    বুধবার (১ জানুয়ারি) রাতে বিএনপির পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

    কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়ক হিসেবে আছেন মোঃ ইসমাইল জবিউল্লাহ। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে থাকবেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার ও ড. জিয়াউদ্দিন হায়দার। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কমিটিতে নাম রয়েছে মাহদী আমিনের।

    যুগ্ম মহাসচিব হিসেবে আছেন হাবিব উন নবী খান সোহেল। মিডিয়া সেলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। সাংবাদিক সালেহ শিবলীসহ বিএনপির বিশিষ্ট নেতারা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এর পাশাপাশি বিএনপির নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর ও আব্দুল কাইয়ুমও কমিটির সদস্য।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, এডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, এ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাও. কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

    বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন