বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নাতনি জাইমাসহ স্বজনরা

    বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নাতনি জাইমাসহ স্বজনরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

    শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে প্রবেশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন।

    এ সময় জাইমা রহমান ছাড়ও উপস্থিত ছিলেন, বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমানসহ আরও অনেকে।
     
    এদিকে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ছুটির দিন সকাল থেকেই ‘আপসহীন নেত্রীর’ সমাধিস্থলে আসছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তার জন্য দোয়া ও মোনাজাত করছেন সবাই।
     
    এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। পাশাপাশি জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন দলের কর্মী ও গণপূর্ত অধিদফতরের কর্মীরা।
     
    এদিন জুমার নামাজের পর বেগম জিয়ার মাগফেরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
      
    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গত বুধবার থেকে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
     
    গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
     
    ৩১ ডিসেম্বর বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
     
    এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন