বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভোলা-২ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

    ভোলা-২ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

    যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. ম‌হিবুল্ল্যাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাছ‌লিমা বেগম।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-‌বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১ শতাংশ ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল করা হয়।

    এদিকে ভোলা-২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দা‌খিল করেন। বিএন‌পির প্রার্থী মো. হা‌ফিজ ইব্রাহীম, জাতীয় পা‌র্টির প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল ক‌রিম, বাংলাদেশ খেলাফত মজ‌লিতের প্রার্থী মো. আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পা‌র্টির (এল‌ডি‌পি) প্রার্থী মো. মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতার দলের প্রার্থী মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দা‌খিল করেছেন মো. জা‌কির হোসেন খন্দকার, ম‌হিবুল্ল্যাহ খোকন ও তাছ‌লিমা বেগম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন