বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের সমাগম

    মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের সমাগম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা শুরু হতে চলেছে। জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

    বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই মানুষ আসতে শুরু করেন মানিক মিয়া অ্যাভিনিউতে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, জানাজায় অংশগ্রহণের জন্য রেকর্ড সংখ্যক মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন।

    দূরদূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে জানাজায় অংশ নিচ্ছেন। সকাল থেকেই শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, খামারবাড়ি, খেজুরবাগান, ফার্মগেট, আড়ং মোড়, ধানমন্ডি ২৭ ও কারওয়ান বাজার এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানুষের চোখে-মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট।

    সিরাজগঞ্জ থেকে পাঁচ বছরের সন্তানকে নিয়ে আসা রিয়াজুল বাশার জানান, প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য ভোরে বাসে রওনা হয়েছি। শ্যামলী থেকে পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছি। তিনি বলেন, কষ্ট হলেও নেত্রীর জানাজায় অংশ নিতে পারছি, এটিই আমার জীবনের বড় পাওয়া।

    বরিশাল থেকে আসা ষাটোর্ধ আব্দুল আহাদ মিয়া জানিয়েছেন, তরুণ বয়সে বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা হয়েছিল। তিনি বলেন, আমি জানাজায় অংশ নিতে গতকাল রাতেই বরিশাল থেকে ঢাকায় আসি। আজ ফজরের নামাজের পর এখানে এসেছি। এতো মানুষ আমার জীবনে আর কোনো জানাজায় দেখিনি।

    জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি এপিবিএন, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তায় ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন