নতুন বছরের আগের রাতের জন্য ঘরোয়া BBQ চিকেন

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ক্যালেন্ডারের পাতা উল্টে দরজায় কড়া নাড়ছে ২০২৬ সাল। থার্টি ফার্স্ট নাইটের আনন্দ মানেই বন্ধুদের আড্ডা আর ধোঁয়া ওঠা গরম গরম বারবিকিউ। রেস্তোরাঁর ভিড় এড়িয়ে অনেকেই এখন ছাদ কিংবা ড্রয়িং রুমে ঘরোয়া আয়োজনে উৎসব উদযাপন করতে পছন্দ করেন। উৎসবের আমেজকে দ্বিগুণ করতে এবারের ৩১st নাইটে আপনিও তৈরি করতে পারেন জিভে জল আনা ‘স্মোকি চিকেন বারবিকিউ’।
৩১st নাইট স্পেশাল BBQ চিকেন
যা লাগবে :
- চিকেন (লেগ / বড় পিস)
- দই
- আদা বাটা
- রসুন বাটা
- লেবুর রস
- লবণ
- মরিচ গুঁড়া
- পাপরিকা বা কাশ্মীরি মরিচ
- কালো মরিচ
- BBQ সস
- তেল
- মাখন
প্রথম কাজ (মেরিনেশন):
- চিকেন ভালো করে ধুয়ে কেটে নিন
- লেবুর রস, লবণ, আদা রসুন বাটা মাখিয়ে ১৫ মিনিট রাখুন
- এবার দই, সব মসলা আর BBQ সস দিয়ে ভালো করে মাখান
- ঢেকে কমপক্ষে ১–২ ঘণ্টা রেখে দিন
১ম উপায়:
চুলায় BBQ চিকেন
- প্যানে অল্প তেল গরম করুন
- চিকেন সাজিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করুন
- নিজের পানিতেই সেদ্ধ হবে
- পানি শুকালে আঁচ বাড়িয়ে দুই পাশ সুন্দর রঙ করুন
- শেষে মাখন ও BBQ সস ব্রাশ করুন
২য় উপায়
ওভেনে BBQ চিকেন
- ওভেন ১৮০ ডিগ্রি প্রি-হিট করুন
- ট্রেতে চিকেন রেখে সামান্য তেল ব্রাশ করুন
- ২৫–৩০ মিনিট বেক করুন
- মাঝে একবার উল্টে BBQ সস লাগান
- শেষ ৫ মিনিট গ্রিল মোড দিলে রঙ পারফেক্ট হবে
৩য় উপায়
BBQ কয়লায় স্মোকি চিকেন
- রান্না হয়ে যাওয়া চিকেন হাঁড়িতে রাখুন
- জ্বলা কয়লা ছোট বাটিতে দিয়ে উপরে রাখুন
- কয়লার উপর সামান্য তেল দিন
- সাথে সাথে ঢাকনা বন্ধ করুন
- ২ মিনিট রাখলেই আসল BBQ ঘ্রাণ
গরম গরম বারবিকিউর সাথে পছন্দের ড্রিঙ্কস, তাজা সালাদ আর হালকা মিউজিক থাকলে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন হবে মনে রাখার মতো। নতুন বছরকে বরণ করে নিতে এই ঘরোয়া বারবিকিউ পার্টি হতে পারে আপনার অন্যতম সেরা পরিকল্পনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন